National
১৭ এপ্রি, ২০২৬

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ ঘোড়া ব্যবসায়ী নিহত, আহত ৩

কুষ্টিয়ায় ট্রাক-পিকআপ সংঘর্ষে ২ ঘোড়া ব্যবসায়ী নিহত, আহত ৩

কুষ্টিয়া সদর উপজেলার মহিষাডাঙ্গা এলাকায় আজ শুক্রবার সকালে একটি ট্রাকের সাথে ঘোড়াবোঝাই পিকআপের সংঘর্ষে দুজন ঘোড়া ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলেন বিকাশ (৪৫) ও সাফায়েত হোসেন (৩৫)। এ ঘটনায় পিকআপের চালকসহ আরো তিনজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাবনা থেকে নড়াইলের দিকে যাওয়ার পথে মহিষাডাঙ্গা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় পিকআপটি। এতে ঘটনাস্থলেই সাফায়েত মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাশ মারা যান। দুর্ঘটনায় পিকআপে থাকা তিনটি ঘোড়াও মারা গেছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতরা সবাই নড়াইল জেলার বাসিন্দা। #কুষ্টিয়া #দুর্ঘটনা #নিহত #ঘোড়াবোঝাই #পিকআপ #ট্রাক