International
১৫ মার্চ, ২০২৬

কুয়েতে মার্কিন-ইতালীয় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

কুয়েতে মার্কিন-ইতালীয় সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে অবস্থিত একটি মার্কিন-ইতালীয় যৌথ সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইতালির সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, কুয়েতে তাদের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন আঘাত হেনেছে, যা যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ব্যবহৃত হয়।

এই হামলা এমন এক সময়ে ঘটল যখন ইরানে মার্কিন-ইসরাইলি যৌথ হামলা ১৬তম দিনে পড়েছে এবং ইরানও এর তীব্র পাল্টা জবাব দিয়ে যাচ্ছে।

তবে, কোন পক্ষ বা কাদের ড্রোন এই ঘাঁটিতে আঘাত হেনেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। বার্তা সংস্থা এএফপি কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে যে, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

#কুয়েত #ড্রোনহামলা #মার্কিনসেনাবাহিনী #ইতালীয়সেনাবাহিনী #মধ্যপ্রাচ্য