International
৫ মার্চ, ২০২৬
কুয়েতের উপকূলে ট্যাংকারে বিস্ফোরণ: সমুদ্রে ছড়িয়ে পড়েছে তেল

কুয়েতের উপকূলে একটি ট্যাংকারে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ব্রিটিশ মেরিটাইম সিকিউরিটি এজেন্সি ইউকেএমটিও জানিয়েছে, কুয়েতের মুবারক আল কাবির বন্দর থেকে ৩০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে এ ঘটনা ঘটে।
ইউকেএমটিও এক বিবৃতিতে জানিয়েছে, ট্যাংকারটির কার্গো ট্যাংক থেকে তেল ছড়িয়ে পড়ছে। কোনো আগুনের খবর পাওয়া যায়নি এবং ক্রুরা নিরাপদ এবং সুস্থ আছেন।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি দেশের আঞ্চলিক জলসীমার বাইরে, মুবারক আল কাবীর বন্দর থেকে কমপক্ষে ৬০ কিলোমিটার দূরে ঘটেছে।