প্রযুক্তি
১৮ এপ্রি, ২০২৬
কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র: পরিবেশের জন্য ধ্বংসাত্মক

সেদিন সন্ধ্যা পেরিয়ে গভীর আঁধারে ঢেকে গিয়েছিল পশুর নদী। দূরে আলো ঝলমল করছিল রামপাল বিদ্যুৎকেন্দ্র। এই প্রথম আমি সেটা দেখলাম। যখন আমরা জাহাজে করে বিদ্যুৎকেন্দ্রটি অতিক্রম করছিলাম, তখন চোখে পড়ল চিমনি দিয়ে উঠছে কালো ধোঁয়া, যা ওইখানের আকাশে একটি আস্তরণ তৈরি করেছে। সারা বিশ্বে, বিশেষ করে উন্নত দেশগুলোয় এবং অন্যান্য উন্নয়নশীল দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র দ্রুত হ্রাস পাচ্ছে। আর এখন সারা বিশ্ব যখন নবায়নযোগ্য বিদ্যুতে রূপান্তরিত হচ্ছে, তখন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট হাতে নেওয়ার পেছনে ভারতকে খুশি করার পাশাপাশি বড় ধরনের দুর্নীতির অভিসন্ধিকে উড়িয়ে দেওয়া যায় না।
#পরিবেশ #নবায়নযোগ্যশক্তি #কয়লাভিত্তিকবিদ্যুৎকেন্দ্র