National
২১ এপ্রি, ২০২৬

লালমনিরহাটে মোটরসাইকেলসহ ১১১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বিজিবি

লালমনিরহাটে মোটরসাইকেলসহ ১১১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বিজিবি

লালমনিরহাট জেলার কুলাঘাট বিশেষ ক্যাম্পের আওতাধীন সাবরিখানা ব্রিজ এলাকায় ১৫ বিজিবি একটি বিশেষ অভিযান চালিয়ে ১১১ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ এবং একটি পালসার মোটরসাইকেল জব্দ করেছে। জব্দকৃত এসকাফ সিরাপের সিজার মূল্য ৪৪,৪০০ টাকা এবং মোটরসাইকেলের সিজার মূল্য ১,৮০,০০০ টাকা, যা সব মিলিয়ে ২,২৪,৪০০ টাকা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেলে আসা কয়েকজন চোরাকারবারিকে থামার সংকেত দিলে তারা মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। ১৫ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও মানব পাচার প্রতিরোধে বিজিবির দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং জানান যে ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে। #লালমনিরহাট #বিজিবি #চোরাচালান #ইস্কাফসিরাপ