লেবাননে ইসরাইলি হামলায় মেয়রসহ ৬ নিহত, একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি

লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর জোউয়ায় ইসরাইলি হামলায় শহরটির মেয়র ফাউজি ফাওয়াজ ও কাউন্সিল সদস্য আব্বাস বালবেকিসহ মোট ছয়জন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক সময়ে লেবাননে বেশ কয়েকটি মারাত্মক হামলা চালানো হয়েছে।
দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলের বিমান হামলায় টায়ার জেলার হানাওয়ে শহরে একজন প্যারামেডিকসহ তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া, টায়ারের আল-হাউশ এলাকায় ইসরাইলি হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
এনএনএর সংবাদদাতা আরও জানিয়েছেন যে, জাওতার আল-শারকিয়া শহরে ইসরাইলি হামলায় দুইজন নিহত হয়েছেন। নিহত হওয়ার আগে মেয়র ফাওয়াজ ও কাউন্সিল সদস্য বালবেকি শহরের মানুষের পাশে থেকে তাদের সাহায্য করার জন্য সেখানে অবস্থান করার কথা জানিয়েছিলেন।
#লেবানন #ইসরাইলহামলা #জোউয়া #ফাউজিফাওয়াজ #মধ্যপ্রাচ্য