International
১৪ মার্চ, ২০২৬

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত, পাল্টা হামলা

লেবাননে ইসরায়েলি হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত, পাল্টা হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ১২ জন চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) ফরাসি বার্তা সংস্থা এএফপি লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, দক্ষিণ লেবাননের বুর্জ কালাউইয়া শহরের একটি স্বাস্থ্যকেন্দ্রে চালানো হামলায় ১২ জন চিকিৎসক, প্যারামেডিক ও নার্স প্রাণ হারিয়েছেন। এর আগে সাওয়ানেহ শহরে পৃথক এক হামলায় হিজবুল্লাহ এবং তাদের সহযোগী সংগঠন আমাল মুভমেন্টের সাথে সংশ্লিষ্ট দুইজন প্যারামেডিকও নিহত হন।

এদিকে, ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরান ও হিজবুল্লাহ নতুন করে হামলা চালিয়েছে। সর্বশেষ হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, বিশেষ করে উত্তরের আপার গ্যালিলি অঞ্চলে। এই এলাকা লেবানন সীমান্তের কাছে হওয়ায় সেখানে হিজবুল্লাহর রকেট হামলারও আশঙ্কা রয়েছে।

#লেবানন #ইসরায়েল #হিজবুল্লাহ #চিকিৎসাকর্মী_নিহত #সীমান্ত_সংঘাত