International
৮ মার্চ, ২০২৬

লেবাননের বেকা উপত্যকায় ইসরাইলি বিমান ও স্থল হামলায় ৪১ জনের প্রাণহানি

লেবাননের বেকা উপত্যকায় ইসরাইলি বিমান ও স্থল হামলায় ৪১ জনের প্রাণহানি

লেবাননের পূর্ব বেকা উপত্যকার নবি চিত শহরে ইসরাইলি বিমান ও স্থল হামলায় কমপক্ষে ৪১ জন নিহত এবং আরো ৪০ জন আহত হয়েছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

 

নিহতদের মধ্যে লেবাননের তিন সেনাসদস্যও রয়েছেন। স্থানীয় বাসিন্দারা নিহত বেসামরিক লোকজনের নাম তালিকাভুক্ত করেছেন, যার মধ্যে শিশুদের নামও আছে।

 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল ৪০ বছর আগে নিখোঁজ হওয়া এক ইসরাইলি সামরিক বিমানচালকের দেহাবশেষ উদ্ধার করা। ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।