Accident
২২ মার্চ, ২০২৬

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জনের মৃত্যু

মাধবপুরে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জনের মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের আঞ্জুরা নামক এলাকায় একটি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন।

রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মাধবপুর থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংঘর্ষের পর পিকআপ ভ্যানটি মহাসড়কের পাশে একটি পুকুরে পড়ে যায়। স্থানীয়রা পিকআপ ভ্যানে থাকা চারজনকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

#মাধবপুর #সড়কদুর্ঘটনা #নিহত