National
১৮ এপ্রি, ২০২৬
মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল হওয়ায় তীব্র হতাশা

বহুল প্রতীক্ষিত ‘মানবাধিকার কমিশন অধ্যাদেশ’ বাতিল হওয়ায় তীব্র হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশের প্রধান অংশগুলো না রাখার বিষয়ে সরকারি দলের সিদ্ধান্তে এটি কার্যকারিতা হারাবে বলে মনে করছেন বিশ্লেষকসহ সংশ্লিষ্টরা।
সংবিধান অনুযায়ী, কোনো অধ্যাদেশ সংসদের প্রথম অধিবেশনের ৩০ দিনের মধ্যে অনুমোদন না পেলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যায়। এদিকে গত রোববার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছিলেন, এটা মনে করার কারণ নেই যে, গুমের সঙ্গে জড়িত অপরাধীরা আইনের ফাঁক গলে বেরিয়ে যাবে। #মানবাধিকারকমিশন #গুমক্রসফায়ার #আইনমন্ত্রী