International
১৫ এপ্রি, ২০২৬
মার্কিন-ইরান আলোচনা: ট্রাম্পের ঘোষণা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী দুই দিনের মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় বসতে পারে।
ট্রাম্প বলেন, 'আগামী দুই দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে। আমরা সেখানে যাওয়ার ব্যাপারে বেশি আগ্রহী।
এর আগে পাকিস্তানের ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফসহ অন্যদের মধ্যে সপ্তাহান্তে এক বৈঠক হয়।
ইরানের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে, তেহরান ও পাকিস্তানের মধ্যে বার্তা বিনিময় হয়েছে।
#মার্কিনইরানসম্পর্ক #ডোনাল্ডট্রাম্প #ইরানআলোচনা