International
১৪ এপ্রি, ২০২৬

মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ শুরু করেছে

মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ শুরু করেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন নৌবাহিনী ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ শুরু করেছে।

এই অভিযানে মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরী ও ১১টি ডেস্ট্রয়ারসহ অন্তত ১৫টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।

নৌ-অবরোধে মোতায়েনকৃত প্রধান জাহাজসমূহ:

  • বিমানবাহী রণতরি: ইউএসএস আব্রাহাম লিংকন
  • ডেস্ট্রয়ার: ইউএসএস বেইনব্রিজ, ইউএসএস থমাস হুডনার, ইউএসএস ফ্রাঙ্ক ই. পিটারসেন জুনিয়র, ইউএসএস ডেলবার্ট ডি. ব্ল্যাক, ইউএসএস জন ফিন, ইউএসএস মাইকেল মারফি, ইউএসএস মিটশার, ইউএসএস পিঙ্কনি, ইউএসএস রাফায়েল পেরাল্টা, ইউএসএস স্প্রুয়েন্স, ইউএসএস মিলিয়াস
  • ত্রিপোলি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রুপ: ইউএসএস ত্রিপোলি, ইউএসএস নিউ অরলিন্স, ইউএসএস রাশমোর

উল্লেখ্য, 'ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড' বিমানবাহী রণতরীটি গ্রিসে মেরামতের জন্য পাঠানো হয়েছে এবং বর্তমানে পূর্ব ভূমধ্যসাগরে অবস্থান করছে।

#ইরান #মার্কিন_নৌবাহিনী #নৌ_অবরোধ