মধ্যপ্রাচ্যে ড্রোন হামলা: ওমানে ২ প্রবাসী নিহত, সৌদি আরবেও ভূপাতিত

ওমানের সোহার প্রদেশে একটি ড্রোন ভূপাতিত করার সময় এর ধ্বংসাবশেষ পড়ে দুই প্রবাসী শ্রমিক নিহত এবং দুইজন আহত হয়েছেন। ওমানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ওমান নিউজ এজেন্সি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, শুক্রবার (১৩ মার্চ) আল-ওয়াহি শিল্প এলাকায় এই ঘটনা ঘটে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, সোহার প্রদেশে আরও একটি ড্রোন ভূপাতিত করা হলেও সে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ওমান কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুটি ঘটনার তদন্ত চলমান রয়েছে।
এদিকে, মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবেও ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করা হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রিয়াদের কূটনৈতিক এলাকায় আঘাত হানার আগেই একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এর আগে, মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছিলেন যে সৌদি আরবের মধ্য ও পূর্বাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও আটটি ড্রোন ভূপাতিত করেছে।
#ওমানড্রোনহামলা #সৌদিআরবড্রোন #মধ্যপ্রাচ্যনিরাপত্তা #প্রবাসীনিহত #সোহরপ্রদেশ