Job
২৩ মে, ২০২৬

মেরী স্টোপস বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

মেরী স্টোপস বাংলাদেশে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

মেরী স্টোপস বাংলাদেশ সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (ফার্মেসি) বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের জন্য আবেদনের প্রক্রিয়া ২০ মে থেকে শুরু হয়েছে এবং এটি আগামী ৩১ মে পর্যন্ত চলবে। ইচ্ছুক প্রার্থীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীদের জন্য মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও প্রদান করা হবে।

মেরী স্টোপস বাংলাদেশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

  • প্রতিষ্ঠানের নাম: মেরী স্টোপস বাংলাদেশ
  • পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
  • বিভাগ: সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (ফার্মেসি)
  • পদসংখ্যা: নির্দিষ্ট নয়
  • শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ অথবা বি.ফার্ম/এম.ফার্ম ডিগ্রি থাকতে হবে।
  • অন্যান্য যোগ্যতা: হাসপাতাল বা ক্লিনিকে কাজের অভিজ্ঞতা এবং আইটি সফটওয়্যার, এমএস অফিস ও ডিজিটাল রিপোর্টিং-এ পারদর্শিতা প্রয়োজন।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • চাকরির ধরন: এটি একটি চুক্তিভিত্তিক পদ।
  • কর্মক্ষেত্র: মূলত অফিসভিত্তিক কাজ।
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
  • বয়সসীমা: নির্দিষ্ট কোনো বয়সসীমা উল্লেখ করা হয়নি।
  • কর্মস্থল: ঢাকা।
  • বেতন: মাসিক বেতন ৬৫,০০০ টাকা।
  • অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা দেওয়া হবে।
  • আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট লিংকে ক্লিক করে আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।
  • আবেদনের শেষ সময়: ৩১ মে ২০২৬।

#মেরীস্টোপস #নিয়োগ #অ্যাসিস্ট্যান্টম্যানেজার #সাপ্লাইচেইন #ফার্মেসি #চাকরি