Job
৬ মার্চ, ২০২৬

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে (MTB) রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে (MTB) রিলেশনশিপ ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) 'রিলেশনশিপ ম্যানেজার/সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার' পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইসলামিক হোলসেলস ব্যাংকিং ডিভিশনের অধীনে এই পদগুলোতে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন।

 

এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা ও তথ্যসমূহ নিচে উল্লেখ করা হলো:

  • প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)
  • বিভাগের নাম: ইসলামিক হোলসেলস ব্যাংকিং ডিভিশন
  • পদের নাম: রিলেশনশিপ ম্যানেজার/সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক।
  • বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন।
  • বয়সসীমা: কোনো নির্দিষ্ট বয়সসীমা নেই, যেকোনো বয়সের প্রার্থীরা সুযোগ পাবেন।
  • কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৪ মার্চ ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।