মোটরসাইকেল দুর্ঘটনায় আড়াইহাজারে যুবকের মৃত্যু, আহত ২

আড়াইহাজারের রামচন্দ্রদী–গোপালদী সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ইয়াকুব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
শনিবার (ঈদের দিন) রাত ১১টার দিকে দাইরাদী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াকুব রামচন্দী গ্রামের বাসিন্দা ছিলেন। আহতরা হলেন পারভেজ ও সুমন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াকুব মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দেয়ালে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানিয়েছেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
#আড়াইহাজার #সড়কদুর্ঘটনা #মোটরসাইকেলদুর্ঘটনা #যুবকেরমৃত্যু