National
১২ মার্চ, ২০২৬

মৌলভীবাজারে ভাতিজাকে চড়: ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যা বড় ভাইয়ের

মৌলভীবাজারে ভাতিজাকে চড়: ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যা বড় ভাইয়ের

মৌলভীবাজার শহরে এক চাঞ্চল্যকর ঘটনায় ভাতিজাকে শাসন করে চড় মারার জেরে ছোট ভাই তামিম আহমদ (১৬)-কে ছুরিকাঘাতে হত্যা করেছেন বড় ভাই হানিফ মিয়া (৩৫)। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টিবি হাসপাতাল সড়কের সার্কিট হাউস এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, মিথ্যা কথা বলায় হানিফ মিয়ার ছেলেকে তামিম চড় মারলে হানিফ ক্ষিপ্ত হয়ে তামিমকে ডেকে নিয়ে গলায় ছুরি দিয়ে আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তামিমের মৃত্যু হয়। নিহত তামিম ছিলেন ডাব বিক্রেতা শাহেদ আলীর আট ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট এবং বাবার কাজে সহযোগিতা করতেন।

 

মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। অভিযুক্ত হানিফ মিয়াকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

 

নিহত তামিমের বড় বোন তানিয়া বেগম জানান, তামিম ও হানিফের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো। ছয় মাস আগেও হানিফ তাদের আরেক ভাইয়ের হাত কেটে ফেলেছিলেন এবং ওই ঘটনায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন।

#মৌলভীবাজারহত্যা #পারিবারিককলহ #ভাইহত্যা #ছুরিকাঘাত #অপরাধসংবাদ