International
১৭ মার্চ, ২০২৬

নাইজেরিয়ার মাইদুগুরিতে আত্মঘাতী হামলায় ২৩ নিহত, শতাধিক আহত

নাইজেরিয়ার মাইদুগুরিতে আত্মঘাতী হামলায় ২৩ নিহত, শতাধিক আহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীদের একাধিক বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত এবং ১০৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে।

পুলিশের মুখপাত্র নাহুম কেনেথ দাসো এক বিবৃতিতে জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে যে, এই ভয়াবহ ঘটনাগুলো সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারীদের দ্বারাই সংঘটিত হয়েছে। বিস্ফোরণগুলো সোমবার সন্ধ্যায় ঘটে।

এর আগে, রবিবার রাত থেকে সোমবার ভোরের মধ্যে একই এলাকায় একটি সামরিক চৌকিতে হামলা চালানো হয়েছিল। কর্তৃপক্ষ ওই হামলার জন্য সন্দেহভাজন জিহাদি গোষ্ঠীগুলোকে দায়ী করেছে।

#নাইজেরিয়া #মাইদুগুরি #আত্মঘাতীহামলা #বিস্ফোরণ #সন্ত্রাসবাদ