National
১৫ মার্চ, ২০২৬

নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে শিশুর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে শিশুর মর্মান্তিক মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আরাফাত (১১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার লাঙ্গলবন্দ প্রেমতলা এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত তার কয়েকজন বন্ধুর সাথে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহিদ চৌধুরীর নেতৃত্বে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তলিয়ে যাওয়া শিশু আরাফাতের লাশ উদ্ধার করেন। আরাফাত বন্দরের বারপাড়া এলাকার আছা মিয়ার ছেলে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

#নারায়ণগঞ্জ #শিশুডুবি #ব্রহ্মপুত্রনদ #ফায়ারসার্ভিস #বন্দর