নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু

নাটোরের সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) উপজেলার চৌগ্রাম ইউনিয়নের নিমাকদমা গ্রামের শ্রী সুমন কুমার (৩৫) তার লিজ নেওয়া পুকুরে সেচ দেওয়ার সময় বৈদ্যুতিক মোটরের লাইন সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বজনরা তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, সোমবার (২০ এপ্রিল) চামারী ইউনিয়নের মহিষমারী কাচারিপাড়া গ্রামের সজল মোল্লা (২৪) তার ফসলি জমিতে সেচ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন এবং মাঠেই পড়ে থাকেন। স্থানীয়রা তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। #নাটোর #সিংড়া #বিদ্যুৎস্পৃষ্ট #কৃষক #দুর্ঘটনা