National
২০ এপ্রি, ২০২৬

নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত

নীলফামারীর জলঢাকায় বজ্রপাতে এক ব্যক্তি নিহত

নীলফামারীর জলঢাকায় লাবলু হোসেন (৫০) নামে এক ব্যক্তি বজ্রপাতে নিহত হয়েছেন। নিহত ব্যক্তি জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের ৮ নাম্বার ওয়ার্ডের মৃত আব্দুল লতিফের ছেলে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার সময় উপজেলার খালিসা খুটামারা থেকে দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আক্তারুজ্জামান (৩৮)কে অটোভ্যানে করে স্কুলে নেওয়ার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন।

এ সময় শিক্ষক আক্তারুজ্জামানের বুকের ডান সাইট পুড়ে গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে গেছে, আহত শিক্ষককে উদ্ধার করে প্রথমে জলঢাকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরবর্তীকালে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জলঢাকা থানার (ওসি) নাজমুল আলম জানান, নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটা অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে। #নীলফামারী #জলঢাকা #বজ্রপাত