Job
১৪ মার্চ, ২০২৬
NESCO-তে এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স) পদে নিয়োগ: ১৮ বছরের অভিজ্ঞতা আবশ্যক

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (NESCO) এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স) পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৬ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স/অ্যাকাউন্টিংয়ে এমবিএ বা এমকম ডিগ্রি।
- ACA/ACMA পেশাগত ডিগ্রিধারীদের অগ্রাধিকার।
- শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
- সরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে অন্তত ৩ বছর সিনিয়র ম্যানেজমেন্ট পদে (গ্রেড-৪ বা তদূর্ধ্ব)।
- অথবা, রাষ্ট্রায়ত্ত কোম্পানিতে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে অন্তত ৩ বছর ডেপুটি জেনারেল ম্যানেজার বা সমমানের পদে।
- অথবা, বেসরকারি খাতে বিদ্যুৎ শিল্পে স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা, যার মধ্যে অন্তত ৩ বছর সিনিয়র ম্যানেজমেন্ট বা নেতৃত্ব পর্যায়ের পদে।
বেতন স্কেল: ১,৪৯,০০০ টাকা (গ্রেড-২)
বয়সসীমা: ২২ অক্টোবর ২০২৫ তারিখে ৪৫–৬০ বছর।
নিয়োগের মেয়াদ: প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিভিত্তিক (সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত), যা যোগ্যতার ভিত্তিতে নবায়নযোগ্য।
আবেদনের নিয়মাবলী:
- নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে।
- আবেদন ফি: ২০০০ টাকা।
- আবেদন শুরু: ১২ মার্চ ২০২৬, সকাল ৯:০০টা।
- আবেদন শেষ: ১৬ এপ্রিল ২০২৬, বিকাল ৫:০০টা।
#NESCO #এক্সিকিউটিভডিরেক্টর #ফাইন্যান্সচাকরি #বিদ্যুৎখাত #সরকারিচাকরি