Job
২৭ ফেব, ২০২৬

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে বিশাল নিয়োগ: ২৯টি শিক্ষক ও প্রশাসনিক পদে আবেদনের সুযোগ!

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে বিশাল নিয়োগ: ২৯টি শিক্ষক ও প্রশাসনিক পদে আবেদনের সুযোগ!

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও প্রশাসনিক পদে ২৯টি শূন্য পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে! আগ্রহীরা ২০২৬ সালের ১২ মার্চ পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন।

এই নিয়োগ বিজ্ঞপ্তিতে ৪ থেকে ২০ গ্রেডের মোট ১৪টি ভিন্ন ক্যাটাগরির পদ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:

  • শিক্ষক পদ: সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক (আইন ও হিসাববিজ্ঞান বিভাগ)।
  • প্রশাসনিক পদ: পিএস টু ভিসি, হিসাবরক্ষণ কর্মকর্তা, সহকারী প্রকৌশলী, প্রশাসনিক কর্মকর্তা, হিসাবরক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট, গাড়ী চালক, সহকারী কুক, অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী।

আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.nau.ac.bd) থেকে নির্ধারিত ফরম ডাউনলোড করে পূরণ করতে পারবেন। শিক্ষক পদের জন্য ৮ সেট এবং প্রশাসনিক পদের জন্য ৬ সেট আবেদনপত্র রেজিস্টার, নওগাঁ বিশ্ববিদ্যালয়, বাইপাস সড়ক, বরুনকান্দি মোড়, নওগাঁ-৬৫০০ ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে।

আবেদন ফি বাবদ ৬০০ টাকা জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে জমা দিতে হবে।