Chattogram
৫ এপ্রি, ২০২৬

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী নিহত

নোয়াখালীতে কিশোর গ্যাংয়ের হামলায় ব্যবসায়ী নিহত

নোয়াখালীর সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়ে এক ব্যবসায়ী নিহত হয়েছে।

নিহত মো. সেলিম (৫৫) সদর উপজেলার দাদপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গৌরীপুর গ্রামের মো. শাহজাহানের ছেলে।

এ ঘটনায় নিহতের পরিবারে চলছে মাতম। খবর পেয়ে স্বজনেরা বিভিন্ন দিক থেকে ছুটে আসেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে শনিবার সন্ধ্যার পরে দুই পক্ষ মারামারি করে। ওই সময় ভিকটিম ঘটনাস্থলে দাঁড়ানো ছিলেন। আকস্মিক তার মুখে একটি হালকা আঘাত লাগে। এতে তিনি ঘটনাস্থলে মাটিতে পড়ে মারা যান।

নিহতের লাশ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। #নোয়াখালী #কিশোরগ্যাং #ব্যবসায়ীনিহত