Chattogram
২৪ মার্চ, ২০২৬

ঐতিহাসিক রামকুট তীর্থধামে শুরু ছয় দিনব্যাপী শিবদর্শন ও মহারাম নবমী মেলা

ঐতিহাসিক রামকুট তীর্থধামে শুরু ছয় দিনব্যাপী শিবদর্শন ও মহারাম নবমী মেলা

কক্সবাজারের রামু উপজেলার ঐতিহাসিক রামকুট তীর্থধামে ছয় দিনব্যাপী শিবদর্শন ও মহারাম নবমী মেলা শুরু হয়েছে। শ্রীশ্রী রামচন্দ্রের জন্মোৎসব উপলক্ষে আয়োজিত এই মেলা আগামী ২৮ মার্চ পর্যন্ত চলবে।

 

মেলায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যার মধ্যে রয়েছে বাসন্তী দেবীর পূজা, ধর্মসভা, চব্বিশ প্রহরব্যাপী তারকাব্রহ্ম মহানামযজ্ঞ, শ্রীশ্রী রাম নবমীব্রত, শিবদর্শন ও মহারাম নবমীমেলা।

 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল সম্প্রীতির পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন এবং ধর্ম নিয়ে বিতর্ক ও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। তিনি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কুশল বরন চক্রবর্তী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ডা. পরিমল শীল, চট্টগ্রাম কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস, অধ্যাপক অজিত দাশ, অধ্যক্ষ কে শ্রী জ্যোতিসেন থের প্রমুখ বক্তব্য রাখেন। মেলা উদ্‌যাপন পরিষদের সভাপতি বিজয় ধরের সভাপতিত্বে এবং সুশান্ত পাল বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

 

#রামুকোটতীর্থ #শিবদর্শনমেলা #মহারামনবমী #ধর্মীয়উৎসব #কক্সবাজার