National
২০ এপ্রি, ২০২৬

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইল সদরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে ১৯ বছর পর স্বামী মো. সোলায়মানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে স্পেশাল জজ দিলারা আলো চন্দনা এই রায় ঘোষণা করেন। তবে, শশুড় আব্দুল বারেক, শ্বাশুড়ি ও বাসুসহ অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় মো. সোলায়মান পলাতক ছিলেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালের ৫ মার্চ রাতে গায়ের রং কালো হওয়ায় সোলায়মান তার স্ত্রী আয়শা খানমের সাথে ঝগড়া করে এবং শ্বাসরোধ করে হত্যা করে। পরদিন স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। আয়শা খানমের মামা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করেন।

স্পেশাল জজ কোর্টের পিপি অ্যাডভোকেট শাহজাহান কবির এই রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, 'আমরা প্রতিটি মানুষকে যেন গায়ের রং এ বিবেচনা না করি।'

#টাঙ্গাইল #হত্যা #যাবজ্জীবনকারাদণ্ড