International
৫ এপ্রি, ২০২৬

ওমানের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক বিন সেলিম আল-সিয়াবির মার্কিন পণ্যে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান

ওমানের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক বিন সেলিম আল-সিয়াবির মার্কিন পণ্যে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান

ওমানের শুরা পরিষদের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক বিন সেলিম আল-সিয়াবি মার্কিন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন যে যুক্তরাষ্ট্র 'বিশ্বাসঘাতকতা' করেছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, 'বিরোধ নিষ্পত্তি এবং সবার জন্য স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে 'বিশ্বাসঘাতকতার' অভিযোগ করেন তিনি।'

আল-সিয়াবি আরও বলেন, 'নির্দোষ মানুষের বিরুদ্ধে প্রকাশ্য, ঘৃণ্য এবং অন্যায় আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যাদের একমাত্র অপরাধ হলো একটি মর্যাদাপূর্ণ, সম্মানজনক ও শান্তিপূর্ণ জীবনের প্রতি তাদের ভালোবাসা!'

তিনি জোর দিয়ে বলেন, 'এখন সব মার্কিন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের অনেক জোরালো কারণ রয়েছে!!!'

উল্লেখ্য, ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির আলোচনার সময় ওমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিল। এরপর থেকে দেশটি একাধিকবার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে, কিন্তু তেমন সাফল্য পায়নি।

#ওমান #যুক্তরাষ্ট্র #নিষেধাজ্ঞা #ইসরায়েল #ফিলিস্তিন