অর্থ মন্ত্রণালয়ের এসআইসিআইপি প্রকল্পে ৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি: আবেদন করুন ২০২৬ সালের ১২ মার্চ পর্যন্ত

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ প্রকল্পের প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন ইউনিটে (পিআইইউ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের (বিএসআইএ) অধীনে এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ৪টি ভিন্ন ক্যাটাগরিতে পদ রয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১২ মার্চ ২০২৬, বেলা ৩টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদসমূহ, পদসংখ্যা ও যোগ্যতা:
- চিফ কো-অর্ডিনেটর (১টি পদ): যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১৫ বছরের অভিজ্ঞতা (প্রশিক্ষণকেন্দ্র বা প্রকল্পের প্রধান হিসেবে অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা)।
- কো-অর্ডিনেটর: ট্রেনিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড মনিটরিং (১টি পদ): যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা (দক্ষতা উন্নয়ন ক্ষেত্রে অভিজ্ঞদের অগ্রাধিকার)।
- কো-অর্ডিনেটর: ফাইন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট (১টি পদ): হিসাববিজ্ঞান বা ফিন্যান্সে স্নাতকোত্তর অথবা ফিন্যান্স বা অ্যাকাউন্টিংয়ে এমবিএ ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা (কম্পিউটারে বিশেষ দক্ষতা ও ফিন্যান্স-সংক্রান্ত কাজে অভিজ্ঞ হতে হবে)।
- কো-অর্ডিনেটর: জব প্লেসমেন্ট অ্যান্ড ডেটাবেজ (১টি পদ): যেকোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১০ বছরের অভিজ্ঞতা (ডেটাবেজ ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়নবিষয়ক কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার)।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতার সব প্রয়োজনীয় নথিপত্রসহ আবেদনপত্র একটি A4 সাইজের খামে ভরে ‘এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর’–এর কার্যালয়ে পৌঁছাতে হবে। খামের বাম দিকে প্রার্থীর যোগাযোগের ঠিকানা, ই-মেইল, মুঠোফোন নম্বর এবং খামের ওপর পদের নাম স্পষ্ট করে উল্লেখ করতে হবে।
আবেদনের ঠিকানা:
এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর, স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি), প্রবাসীকল্যাণ ভবন (১৪-১৫ তলা), ৭১-৭২ ইস্কাটন গার্ডেন, রমনা, ঢাকা-১০০০।