National
৫ এপ্রি, ২০২৬

পাবনার বেড়া উপজেলার ওয়াটার অ্যাম্বুলেন্স অযত্ন-অবহেলায়

পাবনার বেড়া উপজেলার ওয়াটার অ্যাম্বুলেন্স অযত্ন-অবহেলায়

পাবনার বেড়া উপজেলার ২৫ চরের মানুষের চিকিৎসাসেবার জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স এখন অযত্ন-অবহেলায় অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে।

 

লাখ লাখ টাকা ব্যয়ে জনসেবার জন্য আনা এই ওয়াটার অ্যাম্বুলেন্স এখন ধ্বংসের পথে । মানুষের কোনো কাজে আসেনি । এটি উদ্ধার করে রক্ষণাবেক্ষণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা বলেন, ‘চরাঞ্চলের মানুষের জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি আমাদের নজরে এসেছে। কেন এটি দীর্ঘদিন অকার্যকর রয়েছে, তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এই বিষয়ে #ওয়াটার_অ্যাম্বুলেন্স #পাবনার_বেড়া_উপজেলা #চিকিৎসাসেবা