National
২৫ এপ্রি, ২০২৬

পাবনায় মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত, স্বামী আহত

পাবনায় মোটরসাইকেল থেকে পড়ে গৃহবধূ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত, স্বামী আহত

পাবনার ভাঙ্গুড়ায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খাদিজা খাতুন (৫৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার নৌবাড়িয়া-বেতুয়ান সড়কের দিলপাশার ইউনিয়নের পুঁইবিল এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, খাদিজার স্বামী আবু তালেব তাকে নিয়ে মোটরসাইকেলে ভাঙ্গুড়া বাজারের দিকে যাচ্ছিলেন। পুঁইবিল বাজারে একটি মিনি ট্রাককে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে খাদিজা ছিটকে ট্রাকের চাকায় নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় স্বামী আবু তালেব আহত হয়েছেন।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহতের স্বজনরা লাশ নিয়ে যান। ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক।

#সড়কদুর্ঘটনা #পাবনা #নিহত #দুর্ঘটনা