International
১৪ মার্চ, ২০২৬

পাকিস্তানে পুলিশ ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ: ৭ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানে পুলিশ ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ: ৭ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াতে টহলরত একটি পুলিশ ভ্যানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই হামলায় স্টেশন হাউস অফিসার (এসএইচও)-সহ সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সামা টিভি এই তথ্য জানায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, লাক্কি মারওয়াত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম চলাকালে পুলিশ সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়। শক্তিশালী বিস্ফোরণে পুলিশ ভ্যানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

বিস্ফোরণে নিহত পুলিশ সদস্যরা হলেন:

  • এসএইচও সদর আজম
  • কনস্টেবল শাহ বাহরাম
  • কনস্টেবল শাহ খালিদ
  • কনস্টেবল হাজি মুহাম্মদ
  • কনস্টেবল গুলজাদা
  • কনস্টেবল সাখি জাদা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সন্ত্রাসী হামলার তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের ধরন এবং কারা এর সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ লাক্কি মারওয়াতে পুলিশ ভ্যানে এই ‘সন্ত্রাসী হামলা’র তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন। প্রধানমন্ত্রী আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগ কখনোই বৃথা যাবে না। দেশ থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

#পাকিস্তান #পুলিশভ্যানবিস্ফোরণ #লাক্কিমারওয়াত #সন্ত্রাসীহামলা #শাহবাজশরিফ