পিএসসি সচিবালয়ে বিভিন্ন পদে ৯০ জন নিয়োগ: আবেদন শুরু ২৭ এপ্রিল

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে মোট ৯০ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় ১৩টি ক্যাটাগরির পদ রয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলো হলো কম্পিউটার অপারেটর (৬টি), প্রশিক্ষণ সহকারী (১টি), সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১২টি), হিসাব সহকারী (৫টি), অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৩টি), কম্পিউটার মুদ্রাক্ষরিক (৫টি), ডেটা এন্ট্রি অপারেটর (১টি), অভ্যর্থনাকারী (১টি), টেলিফোন অপারেটর (২টি), গাড়িচালক (৫টি), অফিস সহায়ক (৩৬টি), নিরাপত্তা প্রহরী (১টি) এবং পরিচ্ছন্নতাকর্মী (২টি)।
আগ্রহী প্রার্থীদের বয়স ১ এপ্রিল ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া ২৭ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়ে ১১ মে ২০২৬, বিকাল ৫টায় শেষ হবে।
বিভিন্ন পদের জন্য বেতন স্কেল ১৩তম গ্রেড (১১,০০০–২৬,৫৯০ টাকা) থেকে ২০তম গ্রেড (৮,২৫০–২০,০১০ টাকা) পর্যন্ত নির্ধারিত। আবেদন ফি ১ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১১ থেকে ১৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা। টেলিটক সার্ভিস চার্জসহ এই ফি প্রযোজ্য। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রেও একই ফি প্রযোজ্য। আবেদন জমা দেওয়ার ৭২ ঘণ্টার মধ্যে ফি পরিশোধ করতে হবে।
#পিএসসি #নিয়োগ #সরকারি_চাকরি #PSC #JobCircular