National
৪ এপ্রি, ২০২৬

পিরোজপুর পৌরসভার পানির সংকট

পিরোজপুর পৌরসভার পানির সংকট

পিরোজপুর পৌরসভার ২ লক্ষাধিক পৌরবাসী দীর্ঘদিন ধরে খাওয়ার পানির সংকটে চরম দুর্ভোগের শিকার হচ্ছে।

 

পৌর এলাকার মূল শহরের বাসিন্দারা সামান্য কিছু পানি পেলেও ৯০ শতাংশ পানির গ্রাহক আদৌ পানি পাচ্ছে না।

 

পিরোজপুর পৌরসভার প্রায় ২ লাখ বাসিন্দার জন্য প্রতি ঘণ্টায় ৯ লাখ লিটার পানির চাহিদা থাকলেও শোধন করা হচ্ছে মাত্র ৩ লাখ লিটার।

 

পৌরবাসীর অভিযোগ, দিনে দুই বেলা দুই ঘণ্টা পানি সাপ্লাইয়ের কথা থাকলেও এখন ৩০ মিনিটও মিলছে না পানি।

 

পিরোজপুর পৌরসভার পানি ও পয়োনিষ্কাশন বিভাগের সহকারী প্রকৌশলী মো. মেহেদী হাসান জানান, পানির সমস্যা সমাধানে নতুন একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রজেক্টের সম্ভাব্যতা যাচাই চলছে।

 

পানির সংকট #পিরোজপুর_পৌরসভা #পানি_সংকট #বাংলাদেশ