Job
১২ মার্চ, ২০২৬
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে 'মিডিয়া স্পেশালিস্ট' পদে চাকরির সুযোগ

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ তাদের 'সমতায় তারুণ্য' বিভাগে 'মিডিয়া স্পেশালিস্ট' পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ:
- প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ
- পদের নাম: মিডিয়া স্পেশালিস্ট
- বিভাগ: সমতায় তারুণ্য
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- কর্মস্থল: ঢাকা
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
- গণযোগাযোগ ও সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, জনসংযোগ, আন্তর্জাতিক সম্পর্ক, ইংরেজি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক ডিগ্রি।
- এনজিও সংস্থায় কাজের দক্ষতা।
- কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা।
বেতন ও অন্যান্য সুবিধা:
- মাসিক বেতন: ১৪৭,১০৬ থেকে ১৬৮,৬৩২ টাকা।
- অন্যান্য সুবিধা: স্বামী/স্ত্রী এবং সন্তানদের জন্য হাসপাতালে ভর্তির সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, ছুটি, গ্রুপ বিমা, বার্ষিক মেডিকেল চেক-আপ এবং ডে কেয়ার সুবিধা।
আবেদনের সময়সীমা:
- আবেদন শুরু: ১১ মার্চ
- আবেদনের শেষ সময়: ২৩ মার্চ ২০২৬
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে ও আবেদন করতে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ওয়েবসাইটে ভিজিট করুন।
#প্ল্যানইন্টারন্যাশনালবাংলাদেশ #মিডিয়াস্পেশালিস্ট #এনজিওচাকরি #ঢাকাচাকরি #উন্নয়নসংস্থা