Chattogram
৮ এপ্রি, ২০২৬

প্রবাসীর স্ত্রী নিখোঁজ ১৪ দিন পটিয়ায়: পুরস্কার ঘোষণা! কোথায় তিনি?

প্রবাসীর স্ত্রী নিখোঁজ ১৪ দিন পটিয়ায়: পুরস্কার ঘোষণা! কোথায় তিনি?

চট্টগ্রামের পটিয়ায় তানজিলা আক্তার (২১) নামে এক প্রবাসীর স্ত্রী গত ১৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২৪ মার্চ পটিয়া পৌরসদরের পাইকপাড়া শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বিষয়টি পটিয়া থানা পর্যন্ত গড়িয়েছে এবং প্রবাসীর স্ত্রীকে খুঁজে পেতে শ্বশুরবাড়ির লোকজন পুরস্কার ঘোষণা করেছে। প্রবাসীর পরিবারের পক্ষ থেকে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পটিয়া পৌরসদরের পাইকপাড়া এলাকার আকবর হোসেনের সঙ্গে তানজিলা আক্তারের বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। সম্প্রতি প্রবাসী স্বামী দেশে আসার পর ২৪ মার্চ ভোরে তানজিলা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে যান বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

প্রবাসীর পরিবার তানজিলা আক্তারকে খুঁজে দিতে পারলে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। তার সন্ধান পেলে স্বামীর পরিবারের ০১৬৩০৫৭৮২৯৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

তবে পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান জানিয়েছেন, পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে তানজিলা নিখোঁজ নন, বরং তিনি স্বেচ্ছায় আত্মগোপনে রয়েছেন। তিনি মোবাইল ফোন সঙ্গে না নেওয়ায় তার অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে। তানজিলার পরিবারের পক্ষ থেকেও পৃথক একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

#পটিয়া #নিখোঁজ #প্রবাসীরস্ত্রী #পুরস্কার