Job
২৭ ফেব, ২০২৬
প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে ১১ পদে নতুন নিয়োগ: উচ্চমাধ্যমিক পাসেও সুযোগ!

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে রাজস্ব খাতভুক্ত মোট ১১টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ১৬ এবং ২০তম গ্রেডের সাতটি ভিন্ন ক্যাটাগরির পদে জনবল নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখসমূহ:
- আবেদন শুরু: ০১ মার্চ ২০২৬, সকাল ১০:০০টা
- আবেদন শেষ: ৩১ মার্চ ২০২৬, বিকেল ৫:০০টা
উল্লেখযোগ্য পদ ও শিক্ষাগত যোগ্যতা:
- ১৬তম গ্রেডের পদসমূহ (উচ্চমাধ্যমিক বা সমমানের পাসে):
অফিস সহকারী (১টি), অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (৩টি), কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী (১টি), হিসাব সহকারী (১টি), ডাটা এন্ট্রি অপারেটর (১টি), সহকারী স্টোর কিপার (১টি)।
এই পদগুলোর জন্য উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কিছু ক্ষেত্রে কম্পিউটার প্রশিক্ষণ ও নির্দিষ্ট টাইপিং গতি থাকা আবশ্যক। - ২০তম গ্রেডের পদ (মাধ্যমিক বা সমমানের পাসে):
অফিস সহায়ক (৩টি)।
এক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই আবেদন করা যাবে।
বয়সসীমা: ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ২ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি:
- ১ থেকে ৬ নম্বর পদের জন্য: ১১২ টাকা (সার্ভিস চার্জসহ)
- ৭ নম্বর পদের জন্য: ৫৬ টাকা (সার্ভিস চার্জসহ)
আবেদন ফি অনলাইনে জমা দেওয়ার শেষ সময় আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে। আগ্রহী প্রার্থীরা প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পূরণ ও ফি জমা দিতে পারবেন।