Job
৪ মার্চ, ২০২৬
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি: ২ পদে চাকরির সুযোগ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড দুটি পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ১৬ মার্চ, ২০২৬ তারিখ থেকে আবেদন করতে পারবেন।
পদসমূহ ও বিস্তারিত:
- ১. ভেরিফিকেশন/ইনভেস্টিগেশন অফিসার
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সশস্ত্র বাহিনীর ২০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত জেসিন্ড বা সমপদমর্যাদাধারী।
- বয়সসীমা: সর্বোচ্চ ৪৮ বছর।
- বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)।
- আবেদন ফি: ১৬৮ টাকা।
- ২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
- পদসংখ্যা: ১টি
- শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালনায় অভিজ্ঞতাসম্পন্ন। সশস্ত্র বাহিনীর ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত কর্পোরাল/ল্যান্স কর্পোরাল বা সমপদমর্যাদাধারী প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
- কম্পিউটার টাইপিং দক্ষতা: বাংলা ও ইংরেজিতে সর্বনিম্ন ২০ শব্দ প্রতি মিনিটে।
- বয়সসীমা: ১৮-৩২ বছর (অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪৫ বছর)।
- বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)।
- আবেদন ফি: ১১২ টাকা।
আবেদনের নিয়মাবলী:
- আগ্রহী প্রার্থীরা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
- অনগ্রসর নাগরিকদের জন্য সকল পদের আবেদন ফি ৫৬ টাকা।
- আবেদন শুরু: ১৬ মার্চ, ২০২৬, সকাল ১০:০০টা।
- আবেদন শেষ: ২ এপ্রিল, ২০২৬, বিকেল ০৫:০০টা।