International
১৪ এপ্রি, ২০২৬

পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় মার্চে রাশিয়ার তেল রপ্তানি আয় দ্বিগুণ হয়েছে

পশ্চিমা নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় মার্চে রাশিয়ার তেল রপ্তানি আয় দ্বিগুণ হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনার মধ্যে পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞায় কিছুটা শিথিলতা আসায় রাশিয়ার তেল রপ্তানি আয় মার্চ মাসে প্রায় দ্বিগুণ হয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, গত মাসে তেল রপ্তানি থেকে রাশিয়ার আয় হয়েছে ১ হাজার ৯০০ কোটি (১৯ বিলিয়ন) ডলার।

আইইএর প্রতিবেদন আরও জানিয়েছে যে, ফেব্রুয়ারি মাসে রাশিয়ার অপরিশোধিত তেল ও তেলজাত পণ্যের রপ্তানির পরিমাণ যেখানে দৈনিক ৩ লাখ ২০ হাজার ব্যারেল ছিল, তা মার্চ মাসে বেড়ে দৈনিক ৭১ লাখ ব্যারেলে দাঁড়িয়েছে।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেলের ওপর আরোপিত কিছু বিধিনিষেধ যুক্তরাষ্ট্র শিথিল করেছে। বিশেষ করে, সমুদ্রে ভাসমান তেলবাহী জাহাজগুলো থেকে বিভিন্ন দেশকে আগামী ১১ এপ্রিল পর্যন্ত তেল কেনার অনুমতি দেওয়ায় রাশিয়ার রপ্তানি আয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

#রাশিয়ারতেল #আন্তর্জাতিকবাজার #অর্থনীতি #নিষেধাজ্ঞা