National
৩১ মার্চ, ২০২৬

পটিয়া আইনজীবী সমিতির নির্বাচনে তানজিনা জাহান সাধারণ সম্পাদক নির্বাচিত

পটিয়া আইনজীবী সমিতির নির্বাচনে তানজিনা জাহান সাধারণ সম্পাদক নির্বাচিত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিয়া আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ মার্চ) সমিতির কার্যালয়ে তিনটি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে অ্যাডভোকেট তানজিনা জাহান সাধারণ সম্পাদক, অ্যাডভোকেট এমদাদ উল্লাহ চৌধুরী সহসাধারণ সম্পাদক এবং অ্যাডভোকেট কামাল হোসেন পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন।

 

সাধারণ সম্পাদক পদে তানজিনা জাহান ১০১ ভোট পেয়ে জয়লাভ করেন। সহসাধারণ সম্পাদক পদে এমদাদ উল্লাহ চৌধুরী ৮৫ ভোট এবং পাঠাগার সম্পাদক পদে কামাল হোসেন ৯১ ভোট পান।

 

সভাপতিসহ আটটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় সেখানে কোনো নির্বাচন হয়নি।

 

মুখ্য নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী জসিম উদ্দীন উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং বিজয়ীদের নাম ঘোষণা করেন।

 

আগামী ১ এপ্রিল নবনির্বাচিতদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত নেতারা আইনজীবীদের স্বার্থ রক্ষায় সকলের পরামর্শ নিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।

 

#পটিয়াআইনজীবীসমিতি #চট্টগ্রাম #নির্বাচন

#পটিয়াআইনজীবীসমিতি #চট্টগ্রাম #নির্বাচন #তানজিনাজাহান #অ্যাডভোকেট