National
৬ এপ্রি, ২০২৬

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু

সোমবার সকালে রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা মোজাম্মেল ঝরনা (৬৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলা সদরের বাসিন্দা ছিলেন।


জানা গেছে, পারিবারিক মামলা সংক্রান্ত কাজে তিনি রাজবাড়ী আদালতে এসেছিলেন। আদালত প্রাঙ্গণে আত্মীয়দের রেখে তিনি শহরের একটি হোটেলে নাস্তা করতে যান। নাস্তা শেষে রিকশায় করে আদালত চত্বরে ফেরার পথে টাউন মক্তব সরকারি প্রাথমিক বিদ্যালয় গোলচত্বরের কাছে তার ওড়না রিকশার চাকায় জড়িয়ে যায়। এতে তিনি সড়কে পড়ে যান এবং গুরুতর আহত হন।


স্থানীয়দের সহায়তায় তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সেলিনা মোজাম্মেল ঝরনার ছেলে সোহেল মিয়া বার্তা-২৪-এর রাজবাড়ী জেলা প্রতিনিধি।


রাজবাড়ী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) রাসেল মিয়া জানিয়েছেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


#রাজবাড়ী #দুর্ঘটনা #নারী #মৃত্যু #ওড়না