National
১৩ মার্চ, ২০২৬

রাজধানীর নদ্দায় ফুটওভার ব্রিজের পাশে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর নদ্দায় ফুটওভার ব্রিজের পাশে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

রাজধানীর নদ্দা এলাকায় ফুটওভার ব্রিজের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ মার্চ) রাত ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, রাস্তার পাশে বিদ্যুতের লাইন থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ফুটওভার ব্রিজের দিকে এবং পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। মাত্র ২০ মিনিটের মধ্যে, রাত ৯টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

#নদ্দাআগুন #ফুটওভারব্রিজঅগ্নিকাণ্ড #ঢাকাঅগ্নিকাণ্ড #ফায়ারসার্ভিস #অগ্নিনির্বাপণ