কমিউনিটি
২৩ ফেব, ২০২৬
রাজধানীতে ভয়াবহ গ্যাস বিস্ফোরণ: একই পরিবারের শিশুসহ ৪ জন দগ্ধ, আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে

রাজধানীর হাজারীবাগ থানার রায়েরবাজারে একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ চারজন গুরুতর দগ্ধ হয়েছেন।
ঘটনার বিবরণ:
- রবিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌনে চারটার দিকে হাজারীবাগের রায়েরবাজার ১৪৭ নম্বর জাহানারা ভিলার ৬ তলার নিচতলার একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
- গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ হয়ে দ্রুত আগুন ধরে যায়।
দগ্ধরা হলেন:
- শেখ রোমান (৩৫) - ২৫% দগ্ধ
- তার স্ত্রী পিংকি আক্তার (৩২) - ৭৫% দগ্ধ
- তাদের তিন বছর বয়সি ছেলে মায়ান (০৩) - ২৪% দগ্ধ
- রোমানের শ্যালক অপু (২৩) - ৭% দগ্ধ
দগ্ধদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তাদের সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে এবং তাদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।