National
৯ এপ্রি, ২০২৬
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ভর্তি ২৭

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৭ শিশু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছে ২৭ জন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছে ২৪ জন। চিকিৎসাধীন অবস্থায় চার শিশুর মৃত্যু হয়েছে।
বর্তমানে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ১৩২ জন চিকিৎসাধীন রয়েছে। মোট উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭৯ জন রোগী। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মোট ৫০ জনের মৃত্যু হয়েছে।
#রাজশাহী #মেডিকেলকলেজ #হাসপাতাল #হাম #শিশু #মৃত্যু