National
২২ এপ্রি, ২০২৬

রাজশাহীতে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ২

রাজশাহীতে বাসের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত, আহত ২

রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন অক্ট্রয় মোড়ে বুধবার বেলা ১১টার দিকে একটি বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী বেদেনা (৩০) নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় অটোরিকশার আরও দুই যাত্রী, বেদেনার স্বামী মো. রেজ্জাক (৪৫) এবং নাসির (৩০) আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেদেনাকে মৃত ঘোষণা করেন। আহত নাসিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং রেজ্জাককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত বেদেনা রাজশাহীর দুর্গাপুর থানার তালিসাবাসপুর গ্রামের মো. রেজ্জাকের স্ত্রী। পুলিশ লাশ মর্গে রেখেছে। #রাজশাহী #দুর্ঘটনা #বাসদুর্ঘটনা #নিহত #আহত