Chattogram
৩ এপ্রি, ২০২৬

রাঙ্গামাটিতে ইউপি সদস্য কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

রাঙ্গামাটিতে ইউপি সদস্য কুপিয়ে আহত, হাসপাতালে ভর্তি

রাঙ্গামাটির কাপ্তাইয়ে দুর্বৃত্তরা কুপিয়ে এক ইউপি সদস্যকে গুরুতর জখম করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার সিনেমা হল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত মো. মামুন, উপজেলার ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, সিনেমা হল এলাকায় কয়েকজন দুর্বৃত্ত মামুনের ওপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত ইউপি সদস্যের অবস্থা গুরুতর

হামলার কারণ এখনো জানা যায়নি

#রাঙ্গামাটি #কাপ্তাই #ইউপি_সদস্য #হামলা