রায়গঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে কৃষকের দুই বসতঘর পুড়ে ছাই, ৫ লাখ টাকার ক্ষতি

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার জয়ানপুর গ্রামে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে এক কৃষকের দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় ধানগড়া ইউনিয়নের জয়ানপুর গ্রামের মো. সাদ্দাম শেখের বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় সাদ্দাম শেখের দুটি বসতঘর এবং ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষক সাদ্দাম শেখ জানান, এই অগ্নিকাণ্ডে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এসেছে। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
#রায়গঞ্জআগুন #বৈদ্যুতিকশর্টসার্কিট #কৃষকেরঘরপুড়েছে #সিরাজগঞ্জঅগ্নিকাণ্ড #সাদ্দামশেখ