National
১৩ মার্চ, ২০২৬
রংপুরের তারাগঞ্জে সেচ ক্যানেলে ডুবে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

রংপুরের তারাগঞ্জে এক মর্মান্তিক দুর্ঘটনায় ৪ বছর বয়সী শিশু সুবহানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) বাড়ির পাশের সেচ ক্যানেলের পানিতে ডুবে তার মৃত্যু হয়। সুবহান উপজেলার দৌলতপুর আখিড়াপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভাত খেয়ে সুবহান খেলতে বের হয়। দুপুর ১২টার দিকে তাকে বাড়িতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। বিকাল ৪টা পর্যন্ত তার সন্ধান না মেলায় এলাকার লোকজন আশপাশের পুকুরে তল্লাশি চালান। এক পর্যায়ে বিকাল ৫টার দিকে সেচ ক্যানেলে তল্লাশি চালানোর সময় সুবহানের মৃতদেহ উদ্ধার করা হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
#শিশু_মৃত্যু #তারাগঞ্জ #রংপুর #ক্যানেলে_ডুবে_মৃত্যু #দুর্ঘটনা