National
১১ এপ্রি, ২০২৬

ঋণের চাপে তানোরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

ঋণের চাপে তানোরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাজশাহীর তানোর উপজেলায় ঋণের চাপে পারুল (৪০) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (আজ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার যোগিশো গ্রামে। পারুল ওই গ্রামের মো. জামাল উদ্দীনের স্ত্রী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে শুক্রবার সকালে পারুল কীটনাশক সেবন করেন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

#ঋণেরচাপ #আত্মহত্যা #রাজশাহী #তানোর