National
১ জুন, ২০২৬

শারীরিক অসুস্থতার কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর পদত্যাগ

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন।

পদত্যাগপত্রে মন্ত্রী দীপেন দেওয়ান উল্লেখ করেন যে, তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছেন। তার অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় নানা বাধার সৃষ্টি হচ্ছে।

তিনি আরও যোগ করেন যে, বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কর্মকাণ্ডের গতি ত্বরান্বিত করার প্রয়োজনে নিজের বর্তমান পদ থেকে সরে দাঁড়ানো আবশ্যক বলে তিনি মনে করছেন। এই পরিস্থিতিতে, উল্লিখিত কারণগুলোর প্রেক্ষিতে তার পদত্যাগপত্র গ্রহণ করার জন্য তিনি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন। দীপেন দেওয়ান রাঙ্গামাটি পার্বত্য জেলার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।