Accident
১০ মার্চ, ২০২৬

শিবগঞ্জে অবৈধ ট্রাক্টরের চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

শিবগঞ্জে অবৈধ ট্রাক্টরের চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবৈধ মাটি-বোঝাই ট্রাক্টরের চাপায় ১২ বছর বয়সী এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম ইমন আলী। সোমবার বিকেলে উপজেলার কর্ণখালী ব্রিজের উপরে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে ইমন আলী কর্ণখালী ব্রিজের উপরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। এ সময় মির্জাপুর থেকে আসা একটি মাটি ভর্তি ট্রাক্টর তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত ইমন আলী শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ গ্রামের সামির আলীর ছেলে ছিলেন।

#শিবগঞ্জদুর্ঘটনা #অবৈধট্রাক্টর #মাদ্রাসাশিক্ষার্থীমৃত্যু #ইমনআলী #চাঁপাইনবাবগঞ্জ